• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

এসআইয়ের অপসারণ চেয়ে থানা ঘেরাওয়ের ঘোষণা ।

অনলাইন / ৩৬৪ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফটিকছড়ির ভূজপুরে ২০১৩ সালের রাজনৈতিক মামলার নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় এসআইয়ের অপসারণ চেয়ে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) ভূজপুর থানার এসআই মোহাম্মদ খালেদ মজলুম ঐক্য পরিষদের সদস্য ও বায়োজ্যেষ্ঠ মুরুব্বি মোহাম্মদ আইয়ুবকে গ্রেপ্তার করেন। স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত ওই পুলিশ কর্মকর্তা পুরোনো রাজনৈতিক মামলাগুলো ব্যবহার করে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন, হয়রানি করছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের পক্ষ থেকে পূর্বে ঘোষণা ছিল- আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামিদের আর গ্রেপ্তার করা হবে না। সেই নির্দেশনা অমান্য করেছেন এসআই খালেদ। এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দখলবাজ চক্র বীরদর্পে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ভূজপুর মজলুম ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে এসআই খালেদকে ভূজপুর থানা থেকে অপসারণ ও গ্রেপ্তারকৃত মোহাম্মদ আইয়ুবসহ মিথ্যা মামলায় হয়রানির শিকার সকল নিরপরাধ ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা আজগর সালেহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পতিত স্বৈরাচারের দোসর, চাঁদাবাজ এসআই খালেদকে অপসারণ করা না হলে বুধবার (১২ নভেম্বর) বিকাল ৫টায় ভূজপুর থানা ঘেরাও করা হবে। ভুক্তভোগীসহ সর্বস্তরের জনগণকে কাজিরহাট বাজারে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category