• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

নাগরিক পার্টির মনোনয়ন ফরম কিনেছেন প্রতাপপুর গ্রামের মাহবুব।

হাজীগঞ্জ প্রতিনিধি / ৪০৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে চাঁদপুর-৫ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম। চাঁদপুর-৫ আসনটি (জাতীয় সংসদের ২৬৪ নম্বর) হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত।

মাহাবুব আলম ১৯৯৭ সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে জন্ম নেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়। মাহাবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

এছাড়া রাজনৈতিক দল এনসিপি নিয়ে রচিত তার প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category