• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

অবৈধভাবে আমদানি, চোরাচালানকৃত এবং ক্লোন করা মোবাইল ফোন নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনলাইন / ৩৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অবৈধ মোবাইল ফোনের মাধ্যমে সিমের ভুল রেজিস্ট্রেশন ও eKYC, জুয়া, এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস পাঠানো, মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, প্যাটেন্ট ও প্রযুক্তিগত রয়্যাল্টি ফাঁকি, আয়কর ও শুল্ক ফাঁকি, এবং অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি ইত্যাদি অপরাধ সংঘটিত হচ্ছে।

দেশের নাগরিক, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের নিরাপত্তার নানা স্তর এ উদ্যোগের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, ব্যাংকিং খাত, বিএফআইইউ এবং এনবিআরসহ সংশ্লিষ্ট সকল সংস্থা একযোগে কাজ করছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত জরুরি।

সরকার লাগেজ পার্টি, ভুয়া এইচএস কোড ব্যবহার, সীমান্ত চোরাচালানি ও কেজি দরে অবৈধ আমদানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। তিনি আরও বলেন, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পের উন্নয়নকে বাধা দেওয়া চলবে না এবং ডিজিটাল অপরাধের বিস্তার রোধে কঠোর লড়াই চালানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category