• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

ফরিদগঞ্জে সিটি গ্রুপের বিক্রয়কর্মী রুহুল আমিনকে হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের।

রাসেল হোসেন / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বুধবার (১৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইনের আদালতে হত্যাকাণ্ডের দায় শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

বিষয়টি বৃহষ্পতিবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১১ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে রবিন ডাকাতকে। পুলিশ বুধবার চাঁদপুর  আদালতে প্রেরণ করে। সেখানেই আইনীপক্রিয়ায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

স্বীকারোক্তিতে রবিন জানায়, সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গত ১১ নভেম্বর রাতে রুস্তুমপুর এলাকায় পথিমধ্যে সে ও তার সহযোগী গতিরোধ করে। তার নিকট থেকে পণ্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে রুহুল আমিন তাদের পিছু নেয়। এক পর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর এলাকার সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুরগামী পাকা রাস্তার ওপর লোকজনকে দেখে রুহুল আমিন সাহায্যের জন্যে ডাকাত বলে চিৎকার দিলে রবিন রুহুল আমিনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অস্ত্রটি সে তার সহযোগী পারভেজের কাছ থেকে নিয়েছে। প্রয়োজন মাফিক সে তার কাছ থেকে নিতো। ঘটনার পর সে পালিয়ে যায়। পরে র্যাব-১১ এর হাতে সে ধরা পড়ে।

রবিনের বিষয়ে জানা গেছে, রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারী ছেলে। তার  বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দস্যুতার। এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকী ১৩টি মামলা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার।

 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের এসআর নিহত হয়। নিহত রুহুল আমিনের বাড়ি ফরিদগঞ্জ পৌর  এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের  মিজি বাড়ির অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে।

হত্যকাণ্ডের পর গত ১৮ নভেম্বর মঙ্গলবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‍্যাব) -১১  তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে মো. রফিকুল ইসলাম  রবিনকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category