• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক। ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা বিটিসিএল।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রবিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ।

অনলাইন / ২১৮ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আজ ২২ নভেম্বর ২০২৫ ( শনিবার) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ভূমিকম্পের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হল সংস্কারে দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি বিবেচনায় আগামীকাল রবিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম এবং প্রধান প্রকৌশলী কাজী আক্রাম হোসেনের মতামত বিশ্লেষণ করা হয়। তারা জানান, ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। তাদের মতামতের ভিত্তিতে সভায় আগামী ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Screenshot

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলসমূহ খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সভায় চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category