• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে।

মো. ইসহাক হোসাইন ( সজীব ) / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেন প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

আজ বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে আমিরের সিদ্ধান্ত নিশ্চিত করেন খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে , নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।

মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি। এলাকায় গিয়ে কাজ শুরু করব। ’

এর আগে এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। তাকে নিয়ে প্রশ্ন করলে কৃষ্ণ নন্দী বলেন, বুধবার জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’

জানা গেছে, ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে একটি গণমাধ্যমের সাক্ষাতকারে তিনি বলেন, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায়-সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই। শান্তি-সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। ২০০৫ সাল থেকে এটি করছি, হঠাৎ নয়। 

আগের সরকারের আমলে কোণঠাসা ছিলেন বলে অভিযোগ তার। দীর্ঘদিন আওয়ামী লীগের দাপটে থাকা এই এলাকায় তিনি জামায়াত করার কারণে বিভিন্নভাবে চাপের মুখে ছিলেন বলে অভিযোগ করেন। 

গত এক বছরে মিয়া গোলাম পরওয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত কয়েকটি রাজনৈতিক সমাবেশে তার সরব উপস্থিতি এবং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বিশেষভাবে নজর কাড়ে। এসব সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষের অংশগ্রহণ বৃদ্ধিও তার গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরে ইতিবাচক বার্তা দিয়েছে।

খুলনা-১ আসনে তার মনোনয়নকে দলীয় পর্যায়ে একটি ‘ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত’ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র যুগান্তর


আপনার মতামত লিখুন :
More News Of This Category