• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আপিল করার সুযোগ নেই।

অনলাইন / ১৬৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আজ  সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন পলাতক হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন

রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

ট্রাইব্যুনাল-১ এ র চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মো. আমির হোসেন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন, এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমাকে রায়ের কপিও ট্রাইব্যুনাল দেবে না বলেছে। দেবে না এটাই ফাইনাল। এটা অনেকে বলছে যে তারা এই রায়ে সন্তুষ্ট নয়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category