• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা। ছেড়ে দিচ্ছেন বগুড়া-৬ আসন তারেক রহমান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ। ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন সাত নারী প্রার্থী নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ্ আলম (৪৮) কে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

চাঁদপুরের কচুয়ায় তিন ভুয়া ‘ডাক্তার’কে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা।

কচুয়া উপজেলা প্রতিনিধি / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

২৭ নভেম্বর (বৃহস্পতিবার )বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা বাজারে কোনো বৈধ সনদ বা সার্টিফিকেট ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার দায়ে তিন ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

সনদ বিহীন চিকিৎসা করায় ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে জন ক্যলাণ ফার্মেসী (বইল্লার ডাক্তার) হাতুড়ে চিকিৎসক মো. কবির হোসেনকে ৪০ হাজার টাকা, ইসলামিয়া মেডিকেল সেন্টারের মালিক হাতুড়ে চিকিৎসক রিপন চন্দ্র পালকে ২০ হাজার টাকা ও মনোয়ারা ফার্মেসীর মালিক হাতুড়ে চিকিৎসক গনেশ চন্দ্র সেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মো. জাহিদ হোসাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ সহ থানা পুলিশ অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। যাদের ন্যূনতম বৈধ সনদ নেই, তারা কীভাবে চিকিৎসার মতো সংবেদনশীল পেশা পরিচালনা করে? চিকিসৎসক হিসেবে তাদের সনদ না থাকা স্বত্বেও তারা নিজ নামে প্রেসক্রিপশন তৈরি করে নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে।

বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক ঔষধ লেখার নিয়ম না থাকা স্বত্বেও তারা কারনে অকারনে এন্টিবায়োটিক ঔষধ লিখে অপ-চিকিৎসা দিয়ে আসছে এমনি অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category